প্রকাশিত: ১৮/০২/২০২০ ৭:৪০ পিএম

আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ত্রাণ নিতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ নারী ও পাঁচ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

দেশটির প্রশাসন জানিয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বর্ন প্রদেশের ডিফা শহরের একটি শরণার্থী শিবিরে খাবার, কাপড় ও নগদ অর্থ বিতরণকালে মর্মান্তিক এ ঘটনা ঘটে। খবর ‘আল-জাজিরা’।

জানা গেছে, নাইজারের বর্ণ রাজ্যের গভর্নর এলাকাটির শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতে গিয়ে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। ত্রাণ বিতরণের জন্য স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের দরজা খোলার পর সেখানে প্রচুর শরণার্থী ভিড় জমায়।

ত্রাণ বিতরণকালে হঠাৎ অপেক্ষমান নারী-পুরুষদের আগে যাওয়া নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। এতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer