উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ৮:৫৮ এএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি দুই নাগরিক আহত হয়েছে।

শুক্রবার রাত সোয়া ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের ৩২ ও ৩৩ নম্বর পিলারের মাঝামাঝি এলাকা সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা বলে জানিয়েছেন, ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলম।
আহতরা হল, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকূল এলাকার হাবিবুর রহমানের ছেলে নবী হোসেন ওরফে সোনা মিয়া (১৬) এবং একই এলাকার আবুল কালামের ছেলে আবু তাহের (৩০)।
স্থানীয়দের বরাতে মোহাম্মদ আলম বলেন, শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩২ ও ৩৩ নম্বর পিলারের মাঝামাঝি এলাকা সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে আকস্মিক বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে সীমান্তের মিয়ানমার অভ্যন্তর দিক থেকে আহত দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় আসতে দেখে স্থানীয়রা।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এসময় তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহতরা স্বজনরা জানিয়েছেন, সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে নবী হোসেন ওরফে সোনা মিয়ার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। এছাড়া আবু তাহেরও শরীরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে।
স্থানীয় এ ইউপি সদস্য বলেন, ‘প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তাতে ধারণা করা হচ্ছে মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে বাংলাদেশি এ দুই নাগরিক আহত হয়েছে।’
তবে রাত সাড়ে ১০ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যন্ত আহত বাংলাদেশি দুইজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়নি।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...