নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ০৪/১০/২০২২ ৯:১৭ এএম

তুমব্রু সীমান্তে এলাকায় চলছে শান্তি ও সম্প্রীতির শারদ উৎসব। উক্ত উৎসব পরিদর্শন করেছেন ঘুমধুম ইউপির তুমব্রু পূজা মন্ডপ ইউপি চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজ। তুমব্রু বাজার দূর্গা মন্দিরে প্রতিবছরের ন‌্যায় এই বছরেও পালিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব ২২।

সোমবার (০৩ অক্টোবর) সন্ধ‌্যার দিকে নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু বাজার দূর্গা মন্দিরে শারদীয় দূর্গোৎসব ২০২২ উদযাপনে পূজা মন্ডপ পরিদর্শন করেন ০৩নং ঘুমধুম ইউপি চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর আজিজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা, আকতার হোসেন, নুরুল আমিন,এসআই মোঃ আহাত, মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুপলা ধর, সাধারণ সম্পাদক মিন্টু দাশ,আনন্দ কুমারসহ আন‌্যান‌্যরা উপস্থিত ছিলেন।

পূজা মন্ডপ পরিদর্শন শেষে মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী ও মাননীয় মন্ত্রী বীর বাহাদুর মহোদয়ের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি জানাই। জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ। বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদে নির্বিগ্নে নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে এ অধিকার সংরক্ষিত আছে। তিনি সনাতন ধর্মালম্বী সবাইকে শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...