প্রকাশিত: ০৬/০৪/২০২২ ১২:১১ পিএম

মুন্সীগঞ্জের সদরের ধলেশ্বরী নদী থেকে নিখোঁজের দুই দিন পর রিয়াম ও আলমগীরের মরদেহ উদ্ধারের ঘটনায় রনি ও রুবেলকে আটক করেছে পুলিশ।

রিয়ামের বড় ভাই হাছান জানান, সোমবার দুপুরে রিয়াম ও আলমগীরকে তাদের বন্ধু রনি, রুবেল ও অপূর্বর সাথে ঘুরতে দেখে। এরপর থেকেই রিয়াম ও আলমগীর নিখোঁজ রয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) সকালে লোক মুখে নদীতে লাশ ভাসার সংবাদ পেয়ে তারা ছুটে গিয়ে স্বজনদের শনাক্ত করেন।

রিয়ামের মরদেহ ধলেশ্বরীর কাঠপট্টি অংশে এবং এর তিন কিলোমিটার দূরে ধলেশ্বরীর মুক্তারপুর অংশে থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করেন নৌ পুলিশ। মরদেহ দুটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি -তদন্ত) রাজীব খান জানান, আলমগীরের স্বজনরা নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করলে মঙ্গলবার রাতে রনি ও রুবেলকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer