প্রকাশিত: ১০/০৫/২০২০ ৮:২৪ এএম

প্রকাশ্যে তিন নারীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের অভিযোগে বাউফলের বগা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার দুপুরে বগা বন্দর থেকে পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গত ৩ মে একটি বিরোধপূর্ণ জমি থেকে মুগডাল সংগ্রহ নিয়ে রাজনগর গ্রামের আব্দুস ছত্তার হাওলাদারের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার স্ত্রী রাশিদা বেগম (৫০), ভাতিজি কুলসুম (৩২) ও পুত্রবধূ লাকি বেগমকে (২৫) প্রকাশ্যে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করে মিজানুর ও তার সাঙ্গপাঙ্গরা। ওই ঘটনায় মিজানুরসহ আরো কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ছত্তার হাওলাদারের ছেলে নূরুল ইসলাম।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা মিজানুরকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে।’

পাঠকের মতামত

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer