প্রকাশিত: ৩০/০৬/২০২২ ১০:০৫ এএম

প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে ১৬০ তম হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আমিনুল ইসলামের মেয়ে ইলাফ বিনতে আমিন।

গত ২৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ঘোষিত ফলাফলে বলা হয়, ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৫৮ হাজার ৫৭৩ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় ৫৬ হাজার ৯৭২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৬২২ জন। এতে পাসের হার ৯.৮৭%। অনুত্তীর্ণ হয়েছেন ৯০.১৩% পরীক্ষার্থী।

উক্ত ভর্তি (ঢাবি) ভর্তি পরীক্ষার ফলাফলে ৫ হাজার ৬২২ জনের মধ্যে ১৬০ তম অবস্থান দখল করে ঈর্ষনীয় সাফল্য লাভ করেছে ইলাফ বিনতে আমিন।

ইলাফ বিনতে আমিন, ২০১৬ সালে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি, ২০১৯ সালে মানবিক শাখা হতে একই স্কুল থেকে এসএসসি এবং ২০২১ সালে মহেশখালী বিশ্ববিদ্যালয় থেকে মানবিক শাখা হতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সে জেসএসিতে জিপিএ ৪.৮৬, এসএসসিতে জিপিএ ৪.৯৪ এবং এইচএসসিতে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হন।

ইলাফ বিনতে আমিনের এই কৃতিত্বে তাঁর পিতামাতা, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের মাঝে বইছে আনন্দের বার্তা। সকলে তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer