প্রকাশিত: ০৫/০৪/২০২০ ৪:২১ পিএম

করোনাভাইরাসের মহামারির মধ্যে সংক্রমণ ঠেকাতে রাজধানী ঢাকার বাইরে থেকে ঢাকার ভেতরে মানুষ প্রবেশ এবং ঢাকা থেকে বাইরে যাওয়া বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছে পুলিশ। আজ রোববার পুলিশের মুখপাত্র সোহেল রানা বলছেন, সরকারের নির্দেশে সামাজিক দূরত্ব মানার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শনিবার ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক নানাভাবে ঢাকায় প্রবেশ করার পর আজ এই উদ্যোগের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের মুখপাত্র সোহেল রানা জানিয়েছেন, সরকারের নির্দেশে সামাজিক দূরত্ব মানার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

তিনি বলেন, ‘এরই মধ্যে যারা ঢাকার বাইরে থেকে ঢাকার দিকে যাত্রা শুরু করেছেন, তাদের আমরা আটকে দিয়েছি এবং নিজ নিজ বাড়িতে ফিরিয়ে দিয়েছি। এছাড়া নতুন করে জড়ো হয়ে কাউকে ঢাকার দিকে রওনা হতে দিচ্ছি না আমরা।’

পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে সোহেল রানা বলেন, ‘আমাদের হাইওয়ে পুলিশ, রেঞ্জ পুলিশ ও জেলা পর্যায়ের পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। কোনোভাবেই যেন কোথাও লোক জড়ো না হয়, সেটি নিশ্চিত করার ব্যাপারে আমরা মনোযোগী হচ্ছি।’

এদিকে করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে দেশে সাধারণ ছু‌টি আরও ৩ দিন বাড়িয়েছে সরকার। অর্থাৎ সাধারণ ছুটি ১১ তারিখ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ জনগণকে ঘরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটি বর্ধিত করার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলা ও এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ এপ্রিলের এবং ১ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল তারিখ সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হলো। ১৪ এপ্রিল নববর্ষের নির্বাহী আদেশে সরকারি ছুটি এর সাথে সংযুক্ত থাকবে।’

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer