প্রকাশিত: ১০/০৯/২০২১ ৯:৪২ এএম

ইমাম খাইর, কক্সবাজার
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক পদে নিয়োগ পেলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোমের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান। গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নেন্স মিটিংয়ে মোহাম্মদ শাহজাহানের নিয়োগ চূড়ান্ত করা হয়। এর আগে ২৯ আগস্ট ভাইভা অনুষ্ঠিত হয়। 

মোহাম্মদ শাহজাহানের পিতা কামাল পাশা। মাতা মোতাহেরা বেগম। তিনি দুই ভাই এক বোনের মধ্যে দ্বিতীয়।

মোহাম্মদ শাহজাহান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই ইন্সটিটিউট থেকে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে বিএসএস (সম্মান) এবং এমএসএস পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১ তম সমাবর্তনে স্নাতকে সর্বোচ্চ নাম্বার অর্জনের জন্য ‘আয়েশা নোমান গোল্ড মেডেল’ দেওয়া হয় তাকে। কক্সবাজারবাসী তার এ সাফল্যে গর্বিত।

দেশসেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহাম্মদ শাহজাহান। এই ফলাফল মা-বাবা, শিক্ষকদের উৎসর্গ করেছেন তিনি। সেই সঙ্গে সফলতার ধারা অব্যাহত ও কর্ম জীবনে যাতে সফল হয়, সবার দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...