
যাত্রাবাড়ি থেকে নিখোঁজ কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করে পুলিশ
রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকার নিখোঁজ এক কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।
রোববার (২০ মার্চ) সকালে কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলী থেকে তাকে উদ্ধার করা হয়।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ জানান, শনিবার (১৯ মার্চ) ঢাকার যাত্রাবাড়ি থেকে ওই কিশোরী নিখোঁজ হলে এ ঘটনায় নিখোঁজ কিশোরীর পিতা যাত্রাবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে যাত্রাবাড়ি থানা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে, নিখোঁজ কিশোরী কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থান করছে। এরপর কিশোরীকে উদ্ধারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা চাইলে পরির্দশক কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হন। পরে তাকে মা-বাবার জিম্মায় দেয়া হয়েছে।

পাঠকের মতামত