প্রকাশিত: ০৫/০৮/২০১৭ ২:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪০ পিএম

নিউজ ডেস্ক : ঢাকা সফরকালে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওআইসি মহাসচিব।
চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ ওতাইমিন।
শনিবার সকাল সোয়া ১০টায় আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এসময় ওআইসি মহাসচিবকে বিদায় জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় এবং কনসূলার বিষয়ক সচিব কামরুল আহসান।
এর আগে, গত বুধবার মধ্যরাতে ওআইসি মহাসচিব ঢাকায় আসেন। চার দিনের এই সফরে রাষ্ট্র ও সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া মিয়ানমারে ক্রমাগত নির্বাচনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজার যান ওআইসি মহাসচিব।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer