ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৬/২০২৩ ৯:৩৩ এএম

সরকারের কাছ থেকে বকেয়া পাওনা পরিশোধে বিলম্ব ও অসহযোগিতার অভিযোগ তুলে কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধের ঘোষণা দেয় সেবাদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেড। পাবলিক–প্রাইভেট পার্টনারশীপের (পিপিপি) আওতায় ঢাকার নিটোর ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসে দুটি সেন্টার স্থাপন করে ভারতীয় এ প্রতিষ্ঠান। সেবাদান বাবদ সরকারের কাছ থেকে বকেয়া পাওনা পরিশোধে অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও অসহযোগিতার অভিযোগ করে ২২ জুন (আজ) থেকে দুটি সেন্টারেই একযোগে ডায়ালাইসিস সেবা বন্ধের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর গতকাল বুধবার রাতে ডায়ালাইসিস সেবা বন্ধের এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। এর প্রেক্ষিতে ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে ডায়ালাইসিস সেবা বন্ধ হচ্ছে না। ঢাকা ও চট্টগ্রামের দুটি সেন্টারেই কিডনি ডায়ালাইসিস সেবা চালু থাকছে। ডায়ালাইসিস সেবাদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেডের ম্যানেজার (হিসাব) নাজমুল হাসানের বরাতে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।

তিনি বলেন, বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে স্যান্ডরের কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের আশ্বাসের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ডায়ালাইসিস সেবা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। এর ফলে কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধ হচ্ছে না। এ সেবা যথারীতি চালু থাকবে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer