প্রকাশিত: ০২/০৩/২০১৯ ৮:০১ এএম

আগামী ১১ মার্চের ডাকসু নির্বাচনে টিএসসি’র সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সংগঠকদের মধ্য থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র পদপ্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাদমান সাকিল।

সাদমান সাকিলের বাড়ি কক্সবাজারের লালদীঘির পাড়ে। তিনি কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন ও কক্সবাজার সরকারী কলেজের সাবেক ছাত্র।

সাদমান সাকিলের সাথে যোগাযোগ করে জানা যায় টিএসসি’র সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সংগঠকবৃন্দ তাকে সমর্থন দিয়েছে।

তিনি ঢাকা বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের এডমিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক।

তিনি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সাহিত্য সম্পাদক।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের মাধ্যমে রক্তদাতা জোগাড়, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক জোগাড়, ক্যাম্পাসের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও ছাত্রকল্যাণমূলক কাজের জন্য আলোচিত তিনি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer