ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১১/২০২৪ ৭:৩০ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। তারা রেললাইনে বসে গল্প করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১১ নভেম্বর) উপজেলার আলাউদ্দিননগর এলাকার রেলপথে এই দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম এই তথ্য নিশ্চিত করেন।

ট্রেনে কাটা পড়ে মৃতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আলাউদ্দিননগর স্টেশন এলাকায় রেললাইনে বসে ওই চার জন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। এই শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পারেননি। করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চার জন নিহত হন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...