প্রকাশিত: ০২/১১/২০১৮ ৫:৩১ পিএম

ডেস্ক রিপোর্ট::
রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের মাটঘাটে রাখা ১৮ হাজার পিস ইয়াবা জব্দসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- নুরুল আমিন (৩৫), আব্দুল আজিজ (২৭), গিয়াস উদ্দিন (৩৭), আব্দুর শুকুর (৩২) ও ট্রাকচালক রফিক উদ্দিন (৩১)। ইয়াবাসহ ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২২-৪৭৪৪) জব্দ করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় মাজার রোডের নিউ ধানসিঁড়ি রেস্টুরেন্টের সামনে ট্রাকে ইয়াবা পাচার হচ্ছে-এমন খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা উত্তর বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

ট্রাকটি তল্লাশি করে অভিনব কায়দায় রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, টেকনাফ থেকে ট্রাকের সামনের বাম পাশের চাকার মাটঘাটে বিশেষভাবে বানানো বক্সের ভেতরে ইয়াবা নিয়ে আসা হয়। আটকরা ঢাকা শহরসহ পার্শ্ববর্তী জেলায় এগুলো সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer