ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৬/২০২৩ ৯:৩৭ এএম

সিলেটের নজিরবাজারে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠাচ্ছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস। তিনি বলেন, খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহার (পিপিএম) নেতৃত্বে পুলিশ সেখানে উপস্থিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...