প্রকাশিত: ০৪/০৯/২০১৬ ৫:২২ পিএম
biman_kormi_24237_1472986116ডেস্ক রিপোর্ট ::
বাংলাদেশ বিমানের ‘লস্ট এন্ড ফাউন্ড’ ট্যাব-মোবাইল চুরির সময় এক বিমানকর্মীকে আটক করা হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজীনা আক্তার।

বিমানের ওই কর্মীর নাম সাদ্দাম হোসাইন (২৩)। তিনি বিমানের ‘লস্ট এন্ড ফাউন্ড’ এ যাত্রীদের মালামাল পাহারা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।
তানজীনা আক্তার জানান, হাজার হাজার মালামালের ভিড়ে নিজের লোভ সংবরণ করতে পারেননি সাদ্দাম। তিনি সুকৌশলে নতুন একটি ট্যাব ও দুইটি মোবাইল ফোন নিজের পকেট ও ব্যাগে ঢুকিয়ে নেন।
বিমানবন্দর এপিবিনের সিসিটিভি ক্যামেরা মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত সদস্যরা এই দৃশ্য দেখতে পান।
পরে তাৎক্ষণিক তাকে আটক করা হলে তার কাছ থেকে ট্যাব ও মোবাইল উদ্ধার করা হয়। তাকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer