প্রকাশিত: ১৯/১০/২০২১ ৮:৪৮ এএম

পল্লবী ও দক্ষিণখান এলাকা থেকে ৫ শ’ গ্রাম আইসসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। গ্রেফতারকৃতদের মধ্যে টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী নুরুল ইসলামও রয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) রাতে অধিদফতর থেকে জানানো হয়, গোপন সংবাদে আজ দুপুরের পর পল্লবী ও দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ক্রিস্টাল মেথ (আইস) বা ভয়ঙ্কর মাদক আইন জব্দ করা হয়। এসব মাদক রাজধানীর বিভিন্ন স্পটে সরবরাহ করা হতো।

অধিদফতরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান রাইজিংবিডিকে বলেন, সম্প্রতি বিপুল পরিমাণ আইস ও ইয়াবাসহ জামাই-শাশুড়িকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। তারই অংশ হিসেবে এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer