ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ৯:২৭ এএম

কক্সবাজারের টেকনাফে মাদক কারবারির বসতবাড়ির খাটের নিচ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এসময় ইসমাঈল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানান, গোপন সংবাদে রোববার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পে কর্মরত র‍্যাবের একটি আভিযানিক দল সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়ায় জনৈক নুরুল ইসলামের বসত বাড়িতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই যুবককে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তি বাড়ির মালিক নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইসমাঈল (৪৯)। আটক যুবকের স্বীকারোক্তি অনুযায়ী তার শয়ন কক্ষের খাটের নিচ থেকে বস্তাভর্তি ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (আইন অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, উদ্ধার করা ইয়াবাসহ আটক ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও ২/৩জনকে পলাতক আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক কারবারিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer