ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১০/২০২৪ ১২:২৪ পিএম

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি’র হাতে আটক কক্সবাজারের টেকনাফের দুই কিশোরকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেরত আসা দু’জন হলেন- টেকনাফ হ্নীলা ফুলের ডেইলের জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও একই গ্রামের মো. মনজুরের ছেলে আব্দুর রহমান (১২)।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি আটককৃত দুই কিশোরকে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রীজ দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

অধিনায়ক বলেন, ‘মঙ্গলবার (১৩ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি হ্নীলা বিওপির সীমান্ত পিলার-১২ হতে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে নাফ নদীতে মাছ ধরার উদ্দেশ্যে যায়। এসময় আরাকান আর্মি তাদেরকে আটক করে নিয়ে যায়। আটককৃত দুই কিশোরের পরিবারের তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদের শুক্রবার বাংলাদেশে ফেরত আনা হয়।’

পরে প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুই কিশোরকে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানায় ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer