প্রকাশিত: ০৭/১০/২০২০ ৩:১৪ পিএম

হুমায়ূন রশিদ ::
টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৭০হাজার ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে। এই ঘটনায় সিএনজি চালক ও মাদকের চালান বহনকারীরা পালিয়ে গেলেও তদন্ত স্বাপেক্ষে ২/৩জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

সুত্র জানায়, গত ৬অক্টোবর রাত সাড়ে ৯টারদিকে র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদক বহনের সংবাদ পেয়ে হ্নীলা চৌধুরী পাড়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থান নেয়। এসময় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক একটি সিএনজি (কক্সবাজার-থ-১১-৫৫৪১) ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো একটি স্টুডেন্ট ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে ৭০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় ২/৩জনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও সিএনজি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer