উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০১/২০২৪ ৮:৫৮ পিএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ জোনের সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ বাসটি জব্দ করেছে। এ সময় মাদক পাচারে জড়িত বাসের চালক ও হেলপারকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাঞ্জর পাড়ার আব্দুর রহমানের ছেলে ড্রাইভার মফিজুল আমল (৪৪) ও হেলপার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ব্লক-এ৫, এফসিএন-১১৪১২২ এর বাসিন্দা মৃত ছৈয়দ আহমেদের ছেলে হাবি উল্লাহ (৪১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১২ জানুয়ারি) রাতে তাঁরই নেতৃত্বে একটি টিম ডিউটিকালীন টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ পূর্ব সাতঘরিয়া পাড়া, তাজ মোহাম্মদ স্টোর নামের দোকানের সামনে ডিউটিকালীন কক্সবাজারগামী পায়রা সার্ভিস কক্সবাজার -জ-১১-০২৩৬ নং বাসটি থামিয়ে ২ জন সাক্ষীসহ বাসটি তল্লাশি করে বাসের সামনের বাম পাশের চাকার মটর্গাডে বিশেষ কায়দায় তৈরীকৃত হুকে চুম্বক দিয়ে লাগানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ড্রাইভারের সিটের বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৬ হাজার পিস, মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পাচার কাজে ব্যবহৃত পায়রা নামের একটি মিনিবাসও জব্দ করা হয়। ঘটনাস্থলে ড্রাইভার মফিজুল আলম (৪৪) ও হেলাপার রোহিঙ্গা হাবি উল্লাহ (৪১) কে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে গাড়ি চালানোর আড়ালে ইয়াবা পাচার করে আসছে বলে জানায়।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer