ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৪/২০২৪ ৪:০৯ পিএম

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় পিটুনিতে আহত ব্যবসায়ী মারা গেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ সাবের (৩৫)। তিনি টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পৌরসভা বার্মিজ মার্কেটে জুতার দোকান রয়েছে তাঁর।

নিহত সাবেরের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহত সাবেরের বড় ভাই মোহাম্মদ সাদেক বাদী হয়ে টেকনাফ থানায় একটি অভিযোগ করেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ এপ্রিল সন্ধ্যায় টেকনাফ পৌরসভা জালিয়াপাড়ার বাসিন্দা মো. ইয়াসিনের নেতৃত্বে কথা–কাটাকাটির জের ধরে কয়েকজন মিলে সাবেরকে দোকান থেকে বাইরে এনে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আরেকটি হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে সাবের মারা যান।

সাবেরের বড় ভাই মৌলভী সাদেক বলেন, মারা যাওয়ার আগে তাঁর ভাই হামলার বর্ণনা দিয়েছেন। হামলারকারীদের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইয়াসিন। এ ঘটনায় বাদী হয়ে একটি অভিযোগ করা হয়েছে। ইয়াসিনকে প্রধান করে একটি হত্যা মামলা করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...