ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৩/২০২৬ ৪:৩১ এএম

টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলমকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ সদস্যরা।ফরিদুল আলম একাধিক মামলার পলাতক আসামি বলে র‍্যাব জানিয়েছে।

গ্রেফতারের পর তার সমর্থকেরা র‍্যাবের ২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।

গ্রেফতারকৃত ফরিদুল আলম (৩৮) টেকনাফ সদর নাজির পাড়া এলাকার ছিদ্দিক আহম্মদ এর ছেলে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া মাঠে একটি ইফতার মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারের র‌্যাব-১৫ ব্যাটালিয়ান সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় তার অনুসারীরা র‌্যাবের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় এমনই বলছেন প্রত্যক্ষদর্শীরা।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, সন্ধ্যায় সদর নাজিরপাড়ার ফুটবল মাঠ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। আগুনে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer