উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১২/২০২৩ ৯:২৪ এএম

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ক্রয়-বিক্রয়ের লেনদেনের জের ধরে দুই যুবককে অপহরণ করে ৪ দিন শেকলবন্দি করে রেখে ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র। খবর পেয়ে পুলিশ সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে বন্দি দুই যুবককে উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া দুই যুবক হলেন: কক্সবাজারের উখয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মালভিটা গ্রামের মো. ইদ্রিসের পুত্র মো. জাহাঙ্গীর আলম (২৫) ও একই ইউনিয়নের শিকদার বিল গ্রামের মঞ্জুর আলমের ছেলে নুরুল আমিন (২৫)।

গ্রেপ্তার যুবক ওমর ফারুক (২২) টেকনাফ পৌরসভার ডেইলপাড়ার বশির আহমদের ছেলে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানিয়েছেন, টানা ৮ ঘণ্টার অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার জাগির আহমদের বসত ঘর থেকে শিকলবন্দি দুজনকে উদ্ধার করা হয়। এসময় চক্রের আট সদস্যের মধ্যে সাতজন পালিয়ে যায়। বাকি একজনকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের লেনদেনের জের ধরে ২ যুবককে গত ৭ ডিসেম্বর কৌশলে জিম্মি করে শেকলবন্দি করে রাখে এই সিন্ডিকেট। এরপর পরিবারের সদস্যের ফোন করে ২২ লাখ টাকার মুক্তিপণ দাবি করে। অন্যথায় দুই যুবককে হত্যার হুমকি দেয়া হয়। ওই দুই যুবকের পরিবার জিম্মি করা চক্রের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করে টাকা পরিশোধের জন্য আলোচনা করলেও পুলিশকে অবহিত করেছে দেরিতে। পুলিশকে অবিহিত করার পর সোমবার তথ্যপ্রযুক্তির সহায়তা দুই যুবককে উদ্ধার করে একজনকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবক স্বীকার করেছে মাদক ক্রয়-বিক্রয়ের লেনদেনের জন্য এমন অপহরণের ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে টেকনাফ থানায় নিয়মিত মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত পালাতক অপর ৭ জনকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer