উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১০/২০২২ ৬:৪৯ এএম , আপডেট: ২৯/১০/২০২২ ৬:৫০ এএম

কক্সবাজারের টেকনাফে এক অটোরিকশাচালককে র‍্যাব পরিচয়ে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁদের আটক করেছেন র‍্যাব-১৫-এর সদস্যরা। এ সময় অপহৃত অটোরিকশাচালককে উদ্ধার করা হয়।

উদ্ধার অটোরিকশাচালকের নাম ফয়েজি আলম ওরফে শাহিন (২৯)। তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার মোহাম্মদ আলমের ছেলে। তাঁকে অপহরণের অভিযোগে আটক দুজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার রবিউল আলম (২৫) ও উলুচামারি এলাকার মোরশেদ আলম (২৮)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে র‍্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পে অটোরিকশাচালক ফয়েজি আলম শাহিনের বোন কলিমা আক্তার তাঁর ভাইকে অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়ে মৌখিক অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, তাঁর ভাই বুধবার সকাল ৯টার দিকে অটোরিকশা নিয়ে টেকনাফ থেকে হ্নীলা যাওয়ার পথে হ্নীলার রঙ্গিখালী বৌদ্ধমন্দিরের সামনে চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে জোরপূর্বক তাঁকে তুলে নিয়ে গেছেন। এরপর তাঁরা তাঁর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

ফয়েজি আলমের বোনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর র‍্যাব সদস্যরা অভিযান শুরু করেন। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে হ্নীলার দরগাহ স্টেশন এলাকায় অপহৃত অটোরিকশারচালক ফয়েজি আলমকে উদ্ধার করা হয়। এ সময় র‍্যাব পরিচয়ে ফয়েজি আলমকে অপহরণ করার অভিযোগে রবিউল আলম ও মোরশেদ আলমকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁদের টেকনাফ থানা-পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, অটোরিকশাচালককে অপহরণের অভিযোগে আটক দুই ব্যক্তিকে দুপুরের পর কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...