প্রকাশিত: ০১/০৮/২০২১ ৫:৩৫ পিএম

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ফুড কার্ড নিয়ে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) সদস্যের ওপর হামলা চালায় তারা। এতে আহত হন অন্তত ১২ পুলিশ সদস্য। নয়াপাড়া ক্যাম্পে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম।

এক বিজ্ঞপ্তিতে রোববার দুপুরে তিনি জানান, এই ক্যাম্পে ১৯৯২ ও ২০১৭ সালে আসা রোহিঙ্গাদের এবং নতুন আসা রোহিঙ্গাদের ফুড কার্ডে খাবারের পরিমাণে ভিন্নতা ছিল।

সবার মাঝে সমপরিমাণ খাবার বিতরণের জন্য আগের রোহিঙ্গাদের ফুড কার্ড ফেরত নিয়ে গত মাসে নতুন কার্ড ইস্যু করা হয়।

নতুন ফুড কার্ডে সবার খাবারের পরিমাণ একই হওয়ায় আগে আসা রোহিঙ্গারা তা নেয়নি। জুলাই মাসের রেশনও তোলেনি।

আগে আসা রোহিঙ্গাদের দাবি, পুরোনো ও নবাগতদের একই ফুড কার্ড দিয়ে তাদের মর্যাদা সমান করে দেয়া হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নেবে না।

সমতা রক্ষায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) এবং জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) কর্তৃপক্ষও তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। এমন পরিস্থিতিতে এ ক্যাম্পে আগে আসা রোহিঙ্গাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।

এ বিষয়টি নিয়ে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে রোববার তর্কাতর্কির পর সংঘর্ষ শুরু হয়। তারিকুল জানান, এ খবর পেয়ে তারা সেখানে গেলে রোহিঙ্গারা তাদের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। ইটের আঘাতে তাদের ১২ সদস্য আহত হন।

পরে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...