প্রকাশিত: ১০/০৪/২০২২ ৩:৪৭ এএম

কক্সবাজারের টেকনাফে অবৈধ থ্রী হুইলার, সিএনজি, টমটমের রোহিঙ্গা চালক ও হেলপাররা বেপরোয়া হয়ে উঠেছে। ফলে অদক্ষ রোহিঙ্গা চালকেদর কারনে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে, বাড়ছে যানজটও।
রোহিঙ্গা চালকদের বিরুদ্ধে এনআই কার্ড ও বৈধ কাগজপত্র চেক করাসহ বিভিন্ন অপরাধের জন্য প্রসিকিউশন দেয়া এবং দিক নির্দেশ নামূলক অভিযান অব্যাহত রয়েছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার (৯ এপ্রিল) টেকনাফ পৌর শহরের গুরুত্বপূর্ন মোড়ে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে থ্রী হুইলার,সিএনজি, টমটম চালক ও হেলপারদার বিরুদ্ধে এনআইডি কার্ড এবং কাগজপত্র চেক করা হচ্ছে। এসময় যেসব যানবাহণ চালকদের লাইন্সেস,এনআইডি বা জম্মনিবন্ধন কার্ড পাওয়া যায়নি, সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ট্রাফিক পুলিশ বলছে, ‘অন্যান্য উপজেলার চেয়ে টেকনাফ অনেকটা ভিন্ন। বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসাবে অবৈধভাবে রোহিঙ্গারা প্রতিনিয়ত টেকনাফ পৌর শহরের অলিগতিতে থ্রীই হুইলার,সিএনজি ও টমটম চালাচ্ছে। আবার অনেকে এসব যানবাহন নিয়ে মাদক বহন করতেছে। ফলে অদক্ষ রোহিঙ্গা চালকদের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে, বাড়ছে যানজটও।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফ পৌর শহরে বিভিন্ন মোড়ে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া ও এটি এসআই খোরশেদ আলমের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন।

এসময় চলমান অভিযানের অংশ হিসাবে প্রায় একশো টমটম ও থ্রী-হুইলার সিএনজির আইডি কার্ড চেক করেছেন। গত কয়েকদিনের অভিযানে পৌর এলাকায় অনেক রোহিঙ্গা চালক বা হেলপারের সংখ্যা প্রায় শুন্যের কোঠায়। এরপরও বিভিন্ন অলিগলিতে চেকপোস্ট পরিচালনা করতেছে ট্রাফিক পুলিশ। অভিযানের পর আগের তুলনায় অনেক টমটম চলাচল কমে গেছে। রোহিঙ্গা চালক বা হেলপারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন ট্রাফিক পুলিশ।
টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামানের কঠিন দিকনির্দেশনা মোতাবেক টেকনাফ ট্রাফিক পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে প্রায় একশো টমটম ও থ্রী-হুইলার সিএনজির আইডি কার্ড যাচাই-বাচাই করেছি। কয়েক দিনের অভিযানে টেকনাফ পৌর এলাকায় অনেক রোহিঙ্গা চালক বা হেলপারের সংখ্যা প্রায় শুন্যের কোঠায় নেমে এসেছে। বিভিন্ন অলিগলিতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের পর আগের তুলনায় অনেক টমটম চলাচল কমে গেছে। রোহিঙ্গা পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নিচ্ছি। সবার সহযোগিতা কামনা করছি। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer