প্রকাশিত: ২৫/০৩/২০২১ ৭:৫৩ এএম

বিশেষ প্রতিবেদক::
করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি রক্ষা ও জনসচেতনতামূলক কাজের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে মুখের মাস্ক না পারার কারণে ২২জনকে ৩৫ হাজার ৯০০টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

বুধবার বেলা ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত টেকনাফ পৌরসভার বিভিন্ন এলাকার দোকানপাট, পথচারী ও বিভিন্ন যানবাহনে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের নেতৃত্ব ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর । এসময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযানে সহযোগিতা করছেন ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর বলেন, হঠাৎ করে দেশে আবারো করোনা ভাইরাসের সংক্রমনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই সাধারণ জনগণ ও পথচারীদের মধ্যে স্বাস্থ্য বিধি মানার পাশাপাশি মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করতে এ অভিযান চালানো হচ্ছে । এরমধ্যে গত রোববার ও গতকাল বুধবার বিকেল ৬টা পর্যন্ত পাঁচজন পর্যটকসহ ৮৪জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে ৬১ হাজার ২৫০ টাকার জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, এ পর্যন্ত টেকনাফ উপজেলায় ৫৭৪জন রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ৯২জন রোহিঙ্গা নাগরিক। এ পর্যন্ত মারা গেছে ৯জন। মঙ্গলবার রাত পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছে ৯ জনসহ স্থানীয় বাসিন্দা ৪৬২জন। চলতি মার্চ মাসে এ মঙ্গলবার রাত পর্যন্ত ৩৯জন করোনা রোগী শনাক্ত হয়েছে টেকনাফে। এরমধ্যে নতুন করে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ৯জন।
তিনি আরও বলেন, ১১ এপ্রিল প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের গণজমায়েত ও গণসংযোগকালে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না । এর ফলে করোনা রোগীর সংখ্যা বাড়ছে ।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...