উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০১/২০২৬ ৭:৪৯ এএম

গর্ভবতী মা, প্রসূতি নারী ও নবজাতকদের স্বাস্থ্যসেবায় বিশেষায়িত মা ও শিশু হাসপাতাল চালু করেছে সেভ দ্য চিলড্রেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কক্সবাজারের টেকনাফে চাকমারকুলে এই হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, হাসপাতালটি স্থানীয় জনগোষ্ঠি ও রোহিঙ্গা শরণার্থী মা ও নবজাতকদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। সেভ দ্য চিলড্রেন পরিচালিত এই হাসপাতালটি ২৪ ঘণ্টা জরুরি ও নিরাপদ প্রসূতি সেবায় কাজ করবে। এছাড়া এটি রেফারেল পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণে স্থানীয় অংশীদার ও সরকারের সঙ্গে সমন্বয় করবে।

আরও পড়ুন :: নিয়োগ দিচ্ছে এমএসএফ,কর্মস্থল উখিয়া

সংগঠনটি জানিয়েছে, ৬০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে চলমান প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি পর্যায়ক্রমে সিজারিয়ান অপারেশন, জরুরি নবজাতক সেবা ও রক্ত পরিসঞ্চালন সেবা চালু করা হবে। চলমান সেবাগুলোর মধ্যে রয়েছে বহিঃবিভাগ ও অন্তঃবিভাগ সেবা, রোগ নির্ণয়ের পরীক্ষা, ওষুধ সরবরাহ, অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা, গর্ভকালীন পরিচর্যা, পুষ্টি সেবা, লিঙ্গভিত্তিক সহিংসতার শিকারদের জন্য সেবা এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রেফারেল ও অ্যাম্বুলেন্স সেবা।

হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ। তিনি বলেন, রোহিঙ্গা এবং স্থানীয় মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেভ দ্য চিলড্রেনের এ উদ্যোগ সময়োপযোগী। সরকার এই হাসপাতালের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারের পরিচালক গোলাম মোস্তফা বলেন, প্রতিটি মায়ের নিরাপদে সন্তান জন্ম দেওয়ার এবং প্রতিটি শিশুর সুস্থ জীবনের সূচনা পাওয়ার অধিকার রয়েছে। কক্সবাজারে অনেক নারী গর্ভাবস্থা ও সন্তান জন্মের সময় প্রতিরোধযোগ্য ঝুঁকির মুখে পড়েন। এই হাসপাতাল সেই বিশেষায়িত সেবাকে মানুষের আরও কাছে নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ সরকার ও স্থানীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে হাসপাতালটি রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী ও টেকসই স্বাস্থ্যব্যবস্থার অংশ হয়ে উঠতে পারে।

২০২৫ সালে বৈদেশিক সহায়তা ও দাতা অর্থায়ন হ্রাস পাওয়ায় কক্সবাজারে একাধিক স্বাস্থ্যকেন্দ্রসহ অন্যান্য মানবিক সহায়তা বন্ধ হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে নতুন এই হাসপাতালটি উখিয়া ও টেকনাফের স্বাস্থ্যসেবায় একটি বড় শূন্যতা পূরণ করবে বলে আশা করা যাচ্ছে।

সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে ৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে এবং কক্সবাজারে ২০১২ সাল থেকে বিভিন্ন উন্নয়ন ও মানবিক সহায়তার প্রকল্প চালাচ্ছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...