প্রকাশিত: ০৫/০৫/২০১৯ ৩:৩৯ পিএম

সংবাদদাতাঃ

টেকনাফে বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোঃ আবদুল্লাহ নামের এক মাদক কারবারি নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে বিজিবি দাবী করেছে।

রোববার (৫ মে) ভোরে টেকনাফ সদর ইউনিয়ন খোনকার পাড়া মেরিন ড্রাইভ বীচ এলাকায় কথিত বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

নিহত আবদুল্লাহ টেকনাফ পৌরসভা পুরান পল্লানপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল ফয়সাল হাসান খাঁন।

তিনি জানান, সদর ইউনিয়ন খোনকার পাড়া বীচ এলাকায় মাদক পাচার করার জন্য বেশ কয়েকজন যুবক উক্ত এলাকায় অবস্থান নিয়েছে গোপন সংবাদটি পেয়ে ঐ এলাকার টহলরত বিজিবি সদস্যরা অভিযানে যায়।

বিজিবি উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িতরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে এক মাদক কারবারী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

টেকনাফ মডেল থানার এস আই সাব্বির ও পুলিশ সদস্য শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদেহ উদ্ধার করে।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...