প্রকাশিত: ২১/০১/২০১৯ ১১:৩১ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউপির দমদমিয়ায় সোমবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
নিহত মো. শামশুল প্রকাশ ওরফে বার্মায়া শামশু হ্নীলা ইউপির পশ্চিম সিকদা পাড়ার মো. হোসেনর ছেলে। আহত এসআই রাসেল, এএসআই মো. ফয়েজ ও মো. আমিরকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন- রোববার শামশুকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ইয়াবা মজুদের তথ্য পাওয়া যায়। তার তথ্যানুযায়ী রাতে পুলিশ দমদমিয়া চেকপোস্টের কাছাকাছি গেলে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি ছুড়ে শামশুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শামশুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, ২২টি দেশিয় তৈরি বন্দুক, ১২ রাউন্ড গুলি ও ৪০ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে। শামশু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা মাদক ব্যবসায়ী।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer