প্রকাশিত: ২৬/০১/২০২০ ১০:৩৫ এএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের মাদক বিরোধী অভিযানে মোঃ নাসির ওরফে মুন্না (৩০) নামে এক মাদক কারবারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এসময় পুলিশের ৩জন সদস্য আহত হয় এবং ইয়াবা,অস্ত্র ও তাঁজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে হোয়াইক্যং নয়াবাজারের পূর্বে নাফনদীর কিনারায় এ ঘটনা ঘটে। মুন্না হোয়াইক্যং পূর্ব সাতঘরিয়া পাড়ার জালাল আহমদের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে টেকনাফ মডেল থানার একদল পুলিশ মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং নয়াবাজারের পূর্বে নাফনদীর কিনারা সংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একদল মাদক কারবারী পুলিশের উপস্থিতি টের পাওয়ার সাথে সাথে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে পুলিশের এএসআই অহিদ উল্লাহ (৪০), কনস্টেবল আব্দুল শুক্কুর (২৩) ও মোঃ হেলাল আহত হয়। তখন পুলিশও আত্মরক্ষার্থে বেশ কিছুক্ষণ গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা, ৩টি দেশীয় অস্ত্র ও ১২ রাউন্ড তাঁজা কার্তুজসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিতে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ মাদক কারবারী মুন্নাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ মাদক বিরোধী অভিযানে গোলাগুলিতে ৩জন পুলিশ সদস্য আহত ও ১জন মাদক কারবারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিহত এবং ঘটনাস্থল হতে ইয়াবা, দেশীয় অস্ত্র ও তাঁজা কার্তুজ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer