প্রকাশিত: ০২/০৩/২০২০ ৯:২১ এএম , আপডেট: ০২/০৩/২০২০ ৯:২২ এএম

নিজস্ব প্রতিবেদক::
টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সাথে `বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অবৈধ অস্ত্র ও দেড়লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ২মার্চ ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপির বিশেষ একটি টহল দল মাদকের চালান আসার সংবাদ পেয়ে জাদিমুরা খাল সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মাদকের চালান নিয়ে নৌকাযোগে কয়েকজন ব্যক্তি কিনারায় উঠে পালিয়ে যাওয়ার সময় বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে মাদক কারবারীরা বিজিবি জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

শীঘ্রই শুভ উদ্বোধন! ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুতুপালং শাখা

এসময় বিজিবির ৩জন জওয়ান আহত হয়। তখন বিজিবি জওয়ানেরা সরকারী সম্পদ ও নিজের প্রাণ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করার কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে দেড়লাখ ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র ও ২রাউন্ড তাঁজা কার্তুজসহ গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত বিজিবি জওয়ানদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ অজ্ঞাত মাদক কারবারীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, এই মাদক বিরোধী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারী কাজে বাঁধা প্রদান এবং মাদক পাচারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer