প্রকাশিত: ২৭/০৩/২০১৯ ১০:২৬ এএম

বিশেষ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছে। এ সময় এক লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জান যায়নি।

আজ বুধবার (২৭ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে টেকনাফ উপজেলার খারাংখালী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

টেকনাফের ২ নং ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘রাতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ উপজেলার খারাংখালীর নাফ নদী সীমান্ত দিয়ে দুইজন ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশে আসার চেষ্টা করে। কর্তব্যরত বিজিবির সদস্যরা তাদের বাধা দিলে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার জন্য বিজিবিও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় মিয়ানমারের দুইজন রোহিঙ্গা নাগরিক ঘটনাস্থলে নিহত হয়েছে। পরে তল্লাশি করে এক লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের টেকনাফ থানা পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে একটি মামলা করার প্রক্রিয়া চলছে।’

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer