ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১২/২০২৩ ৯:২৪ পিএম

কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তারের এক সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রঙিন ব্যানারে অন্যজনের ছবি ব্যবহার ও সঠিক সাইজের ব্যানার ব্যবহার না করায় এই জরিমানা করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ উপজেলা পরিষদের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

মো. এরফানুল হক চৌধুরী বলেন, নৌকা প্রতীকের পক্ষে কালু মিয়া নামের এক সমর্থককে রঙিন ব্যানারে অন্যের ছবি ব্যবহার ও সঠিক সাইজের ব্যানার ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি

পাঠকের মতামত

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু   ...

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শেল্টার ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি ...
Single Page Footer