ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ৮:৫৩ এএম

কক্সবাজারের টেকনাফে ২৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে মাছটি ধরা পড়ে।

শাহপরীর দ্বীপ জেটিঘাটের বাসিন্দা মো. আব্দুল্লাহ জানান, জেলে মৌলভী মোজাস্বেরের বড়শিতে কোরাল মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১ হাজার ৫ শ’ টাকা কেজি ধরে ৩৯ হাজার টাকায় মাছ ব্যবসায়ী ফারুক কিনে নেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রায়ই নাফ নদীতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন। অপরদিকে নাফ নদীর কোরাল ৩০-৪০ কেজি ওজনের হয়। এ নদীর মাছ খুব সুস্বাদু হয়।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer