উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২/০৭/২০২৩ ৯:৫৬ এএম

কক্সবাজারের টেকনাফে শীলখালি চেকপোস্টে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবাসহ রাকিবুল ইসলাম (২১) নামে এক চালককে আটক করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি প্রাইভেট কার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত চালক হলেন, টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মৃত নজির আহমদের ছেলে রাকিবুল ইসলাম (২১)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল শুক্রবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোস্টের একটি টহলদল শীলখালী চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত কারটি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় চালকের শরীর এবং গাড়িটি চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালকের স্বীকারোক্তিতে উক্ত প্রাইভেট কারের পিছনের চাকার উপরে অভিনব পদ্ধতিতে কসটেপ দ্বারা ফিটিং অবস্থায় ৫টি পোটলা থেকে ১১ হাজার ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত চালকের কাছ থেকে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

তিনি আরো জানান,আটককৃত চালককে জব্দকৃত ইয়াবা , প্রাইভেট কার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...