ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/১২/২০২৪ ৭:৫৯ এএম

টেকনাফে উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত ৬০ হাজার ফুট বালু লুটে নেওয়ার অভিযোগ ওঠেছে রায়হান সিন্ডিকেটের বিরুদ্ধে। স্খানীয়দের অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) পরিবর্তনের সুযোগটা সুচতুরভাবে লুফে নিয়েছে ওই সিন্ডিকেট।

অভিযুক্ত রায়হান উখিয়ার পালংখালী ইউনিয়নের মৃত নুরুল হুদার ছেলে।
জানা গেছে, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খাটাখালী এলাকায় খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাব্র বালু উত্তোলনের খবর পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী সরেজমিন পরিদর্শন করে রায়হান সিন্ডিকেটের উত্তোলিত প্রায় ৬ হাজার ফুট বালু জব্দ করে। কিন্তু জব্দের কয়েকমাস পরে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের বদলি হয়। এ সুযোগে রায়হান সিন্ডিকেটের লোকজন পুনরায় সব বালু লুটে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকার পতনের পরপরই রাতের আঁধারে ডাম্পার ও ট্রাক দিয়ে জব্দকৃত বালুগুলো লুট করে নিয়ে গেছে রায়হান সিন্ডিকেটের লোকজন। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে হুমকি-দমকি দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। তাই ভয়ে তাদের বিরুদ্ধে কেউ সহজে কথা বলেনা। দিন-রাত কয়েকটি ডাম্পার-ট্রাক দিয়ে বিরতিহীন বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করলেও দেখার কেউ নেই। এতে আরও বেপরোয়া হয়ে ওঠেছে ওই বালুখেকো সিন্ডিকেট।

এবিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি তাঁর অজানা। তবে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এবিষয়ে জানতে চাইলে রায়হান বলেন, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রশাসন জরিমানা করেছিল। জায়গার মালিকের পীড়াপীড়িতে বালুগুলো সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু প্রশাসনকে অবগত না করে সরানোর নিয়ম আছে কীনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer