প্রকাশিত: ৩০/১১/২০২১ ৯:১১ এএম

কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও বাহারছরা ইউপি নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার যাচাই-বাছাইয়ের দিনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। এর মধ্যে মেয়র পদে ২ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন রয়েছেন।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাতে রিটার্নিং অফিসার ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভায় মেয়র পদে ৪ জন, সংরক্ষিত ৩টি আসনে ১০ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৪০ জনসহ মোট ৫৪ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে মনোনয়ন যাচাই-বাছাই কালে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- মেয়র পদে ২ জন – আবদুস শুক্কুর সিআইপি ও মো. ইসমাইল।

তারা দু’জনই স্বতন্ত্র প্রার্থী। আর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন হলেন- ৩নং ওয়ার্ডের হাবিবুল হক, ৬নং ওয়ার্ডের মনির আলম, ৯নং ওয়ার্ডের আবদুল আমিন জিসান ও জুবাইর হোসেন।
এছাড়া বাহারছরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ নারীসহ ১৩ জন, সংরক্ষিত ১নং আসনে ৬ জন, সংরক্ষিত ২নং আসনে ৮ জন, সংরক্ষিত ৩নং আসনে ৬ জন, সাধারণ ১নং ওয়ার্ডে ৯ জন, সাধারণ ২নং ওয়ার্ডে ৯ জন, সাধারণ ৩নং ওয়ার্ডে ৮ জন, সাধারণ ৪নং ওয়ার্ডে ৫ জন, সাধারণ ৫নং ওয়ার্ডে ৬ জন, সাধারণ ৬নং ওয়ার্ডে ৮ জন, সাধারণ ৭নং ওয়ার্ডে ৭ জন, সাধারণ ৮নং ওয়ার্ডে ৭ জন, সাধারণ ৯নং ওয়ার্ডে ৮ জনসহ মোট ১০০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...