প্রকাশিত: ১৩/০২/২০২০ ১১:৩৫ এএম , আপডেট: ১৩/০২/২০২০ ১১:৩৬ এএম

শাহেদ মিজান::
টেকনাফের হ্নীলা এলাকায় পর্যটকবাহী সরাসরি স্পেশাল সার্ভিস এক বাসের ধাক্কায় তাসনুর সোলতানা (৭) নামের ফুটফুটে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা দক্ষিণ নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার নুরুল বশরের মেয়ে।

এই ঘটনায় হাইওয়ে পুলিশ বাসসহ চালক ও হেলপারকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নুরানী মাদ্রাসায় যাওয়ার পথে পর্যটকবাহী ওই বাসটি মেয়েটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়।
বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশ উপ-পরিদর্শক হারুন জানান, নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...