প্রকাশিত: ২৮/০২/২০২২ ৮:১৬ পিএম

টেকনাফ প্রতিনিধি ::
দীর্ঘদিনের পরকীয়ার অভিযোগে টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে বউকে তালাক দিয়েছেন ছৈয়দ নুর নামে এক ব্যক্তি। মাইকে তালাক দেওয়ার ভিডিও ফেসবুকে আপলোড হলেই মূহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্নধরনের মন্তব্য শুরু হয়।

সোমবার বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাসী ছৈয়দ নুরের স্ত্রী মোমেনা আক্তার দীর্ঘদিন ধরে পাশের বাড়ি মৌলভী আবুল কাশেমের ছেলে মামুনুর রশিদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। গ্রামে অনেক সময় ওই মামুনের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছৈয়দ নুরের স্ত্রীকে আটক করেছে বলে জানিয়েছে একাধিক ব্যক্তি। পরকীয়ার অভিযুক্ত মোমেনা আক্তারকে আদালতের মাধ্যমে তালাক নামা পাঠিয়ে দেওয়ার পরও প্রবাসী ছৈয়দ নুরের ঘর থেকে বের না হওয়ায় ক্ষুব্ধ হয়ে জনসম্মুখে মাইকে ঘোষণা দিয়ে তালাক দেন ছৈয়দ নুর।

সরেজমিনে গিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়,পরকীয়ার অভিযুক্ত মোমেনা আক্তার এলাকার পরিবেশ নষ্ট করছে। স্বামী বিদেশ থাকার সুবাদে বিভিন্ন মানুষের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বারবার এলাকার মানুষ ওই পরকীয়া আসক্ত মোমেনা আক্তারকে সতর্ক করলেও মোমেনাকে কোনোভাবেই এ পথ থেকে ফেরানো যায়নি। প্রতিবেশীরা স্বামী ছৈয়দ নুরকে স্টেশনে লজ্জা দিলে স্বামী ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে মাইক হাতে নিয়ে স্ত্রী মোমেনাকে তালাক দিয়ে দেন

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer