প্রকাশিত: ৩০/০৯/২০১৭ ৭:৩১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৩ পিএম

জসিম উদ্দিন টিপু,টেকনাফ::টেকনাফে নয় দালাল এবং এক ইভটিজারসহ ১০জনকে সাজা দেওয়া হয়েছে। জানা যায়, জুমাবার বিকেলে জিম্মী করে অবৈধভাবে রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নেওয়া এবং ইভটিজিংয়ের অপরাধে এদেরকে ভ্রাম্যমান আলাদতে সাজা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিকের আদালতে তাদেরকে কারাদন্ড প্রদান করেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

Single Page Footer