প্রকাশিত: ১৭/০৩/২০২২ ৯:২৪ এএম

টেকনাফে নাফ নদী থেকে মোহাম্মদ রাসেল (২০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় নাফ নদীর মোহনা ঘোলারচর এলাকা থেকে ওই জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত রাসেল টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া আবুল কালামের ছেলে এবং পেশায় একজন জেলে ।

সত্যতা নিশ্চিত করে সাবরাং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর গামী একটি কাঠ বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় একটি নৌকা করে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে কয়েকজন ব্যক্তি ডুবে যাওয়া ট্রলারটিতে উদ্ধার তৎপরতা চালাতে ছুটে যান।
রাসেলও ডুবে যাওয়া ট্রলারের আটকে পড়ে নিখোঁজ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি( মোঃ হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer