প্রকাশিত: ২০/০৪/২০১৯ ১২:২৫ পিএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফ ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ীলা মোঃ শাহাব উদ্দিন নামের নিহত হয়েছেন। নিহত মোঃ শাহাব উদ্দিন উপজেলার হোয়াইক্যং ইউপির কানজর পাড়া এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র। এসময় ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ৯টি খালি খোসা ও ২, ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম খান জানান, শনিবার ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া পাহাড়ি এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এ সংবাদে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করে পাহাড়ে ঢুকে পড়ে। পুলিশ ওই স্থানে তল্লাশি চালিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্র ও গুলাবারুদসহ উদ্ধার করে। গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাকে মাদক ব্যবসায়ী সাহাব উদ্দিন বলে শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ মরদেহটি কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি চিহৃত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...