প্রকাশিত: ২৮/০৪/২০১৯ ৬:২৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফে দুই লাখ ইয়াবাসহ সাবিকুন নাহার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সাবিকুন নাহার টেকনাফ সদর ইউপির দুম পারাংবিল এলাকার সলিম উল্লাহ স্ত্রী।
র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (পিপিএম) বলেন, শনিবার রাতে সদর ইউপির দুম পারাংবিল সলিম উল্লাহ’র বসত বাড়িতে ইয়াবা মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সলিম উল্লাহ পালিয়ে গেলেও দুই লাখ ইয়াবাসহ তার স্ত্রী সাবিকুন নাহারকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১০কোটি টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলার পর সাবিকুন নাহারকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...