প্রকাশিত: ১৩/০৯/২০২১ ৬:৩৪ পিএম

টেকনাফ সংবাদদাতা:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে টেকনাফে দুই চেয়ারম্যান প্রার্থীসহ তিন জনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তারা হলেন- আবু সৈয়দ ও জিয়াউর রহমান জিহাদ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া ও ডেইল পাড়ায় সরকারি প্রতিষ্ঠানে নির্বাচনী ক্যাম্প নির্মাণ এবং একাধিক মাইক্রোফোনে প্রচারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. এরফানুল হক চৌধুরী।

এসময় টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সদর, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নে রির্টানিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী জানান, সরকারি প্রতিষ্ঠানকে নির্বাচনী ক্যাম্প এবং একাধিক মাইক্রোফোনে প্রচারনার দায়ে চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দ ও জিয়াউর রহমান জিহাদসহ তিন জনের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানান, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া টেকনাফ উপজেলার চার ইউনিয়নে নির্বাচনে ২৫ চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ৬৮, ও ৩৩৭ জন পুরুষ সদস্য প্রার্থী অংশ নিচ্ছেন। এর প্রেক্ষিতে সকল প্রস্তুতি নেওয়া চলছে। উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭৫৬জন। তার মধ্য নারী ৫৯ হাজার ২৬৫ ও ৫৮ হাজার ৪৫১ জন পুরুষ ভোটার রয়েছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে আপাতত সেন্টমার্টিন ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer