
এম আমান উল্লাহ আমান, টেকনাফ:: 
টেকনাফে প্রথম শিশু ক্বেরাত বিষয়ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
টেকনাফ উপজেলায় শিশু-কিশুরদের ক্বেরাত বিষয়ক প্রতিভার সন্ধানে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে মেধা বিকাশের লক্ষ্যে “মারকাযু তা’লীমিল কুরআনিল কারীম টেকনাফ” এর উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৪শে মার্চ বৃহস্পতিবার টেকনাফ পৌরসভাস্থ আলোর শপিং কমপ্লেক্সে হলরুমে টেকনাফ উপজেলার প্রায় ৫৫ টি প্রতিষ্ঠানের ১২৬ জন প্রতিযোগী অংশগ্রহনে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত সারাদিন ব্যাপী কুরআনের সুরের মূর্ছনায় মুখরিত ছিল টেকনাফ শহর।
বাদে মাগরিব “মারকাযু তা’লীমিল কুরআনিল কারীম টেকনাফ” এর সভাপতি হাফেজ নুরুল হকের সভাপতিত্বে, প্রধান অতিথি আলো শপিং কমপ্লেক্সে এর সত্বাধিকারী আলো গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল্লাহ মেধাতালিকায় প্রথম,দ্বিতীয়, তৃতীয়স্থান অধিকারীদের হাতে সনদ ও নগদ পুরস্কার প্রদান করেন।
এসময় প্রধান অতিথি আবদুল্লাহ বলেন, ইসলামি শিক্ষার প্রচার-প্রসারে কুরআনের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে প্রতি ঘরে ঘরে শিশুদের প্রাথমিক শিক্ষা কুরআনের সুরকে হৃদয়ে স্থান করে দেওয়াই একজন সচেতন অভিভাবকের ঈমানী দায়িত্বও বটে। এবং পরকালে নাজাতের লক্ষ্যে প্রত্যেক মুসলিম নর-নারীর সহিহ শুদ্ধ কুরআন তিলাওয়াত অপরিসীম গুরুত্ববহন করে।
বিশেষ অতিথি তানযিমুল আফনান টেকনাফ এর পরিচালক “মারকাযু তা’লীমিল কুরআনিল কারীম টেকনাফ” এর উপদেষ্টামন্ডলীর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাইফী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণে টেকনাফে খুদে শিক্ষার্থীদের মেধা যাচাই-বাছাই করার জন্য এ প্রতিযোগিতা অব্যাহত থাকবে এবং আগামীতে আরো ব্যাপকভাবে করা হবে। এবং এখান থেকে বাচাইকৃত মেধাবী শিক্ষার্থীরা আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ।
টেকনাফ উপজেলার ১২৬জন প্রতিযোগির মধ্যে মেধাবী তালিকায় সুললিত কন্ঠে কুরআন তিলাওয়াতে প্রথম হয়েছে বাহার ছড়া ইউনিয়নের শামলাপুর মনতালিয়া দুরুল কোরআন হিফয বিভাগের ছাত্র মুহাম্মদ রায়হান, দ্বিতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের হিফয বিভাগের ছাত্র আব্দুল্লাহ এবং টেকনাফ সদরের মহেষ খালিয়া পাড়া মাদ্রসা তাহফিজুল কুরআনের ছাত্র সাদেক বিন মুনির তৃতীয় স্থান অধিকারী হয়েছে। এদিকে সেরা তিন জন ছাড়া অন্যান্যদের মধ্যে প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে সবাইকে সনদ প্রদান করা হয়।
এদিকে শিশু ক্বেরাত বিষয়ক প্রতিযোগিতা টেকনাফে প্রথম হওয়াতে সাধারণ মানুষের উপস্থিতি সাড়াজাগানো না হলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালকদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলেছে। এতে নোয়াপাড়া ফারুকিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান হিজাযী, টেকনাফ বাইতুশ শরফ রিয়াদুল জান্নাহ দাখিল মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা সাইফুল ইসলাম ,মুফতি জাফর উল্লাহ উপদেষ্টা “মারকাযু তা’লীমিল কুরআনিল কারীম টেকনাফ” এবং মাওঃ আশরাফ আলীসহ অসংখ্য আলেমসমাজ ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও কুরআন প্রেমিরা উপস্থিত ছিল।
মাওলানা ইব্রাহীম রাহী ও মুফতি হাসান মোহাম্মদ গালিবের সঞ্চালনায় ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ তাহের সাধারণ সম্পাদক “মারকাযু তা’লীমিল কুরআনিল কারীম টেকনাফ”। সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ ফয়সাল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ক্বারি মোহাম্মদ সাঈদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আমির মোস্তফা, প্রচার সম্পাদক মাওঃ ফায়সাল মুহাম্মদ এবং প্রশাসনিক বিষয়ক সম্পাদক মাওঃ ইকবাল আজীজসহ “মারকাযু তা’লীমিল কুরআনিল কারীম টেকনাফ” এর সকল সদস্য।

পাঠকের মতামত