জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ১০/১০/২০২৬ ১:০৪ পিএম

কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা কেওড়া অভিযান চালিয়ে ২লাখ ইয়াবা উদ্ধার করেছেন। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।
বিজিবি সুত্র জানায়, ১০ অক্টোবর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির জওয়ানেরা নাজিরপাড়া সীমান্তের কেওড়া বাগানে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছেন। পাচারকারীরা পালিয়ে যাওয়ার এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল হানিফুর রহমান ভুঁইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করেন। বিজিবির অধিনায়ক আরো বলেন, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। দেশ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্ত এলাকায় বিজিবি’র মাদকবিরোধী কার্যক্রম চলমান থাকবে।

পাঠকের মতামত

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ ছাত্রলীগ কে নিষিদ্ধ ঘোষণার প্রায় দুই বছর পর কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...