ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৪/২০২৪ ১১:৩৩ এএম

কক্সবাজারের টেকনাফে কোনভাবেই বন্ধ হচ্ছে না অপহরণ। এবার জহির উদ্দিন (৪০) নামের এক পল্লী চিকিৎসকসহ ২ জন সিএনজি টেক্সির যাত্রীকে অপহরণ করে অপহরণকারী চক্র। রবিবার (২১ এপ্রিল) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, অপহৃত জহির উদ্দিন টেকনাফ শামলাপুরে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তাঁর নিজ বাড়ি থাইংখালী। জরুরি প্রয়োজনে তিনি বাড়িতে যাওয়ার পথে হোয়াইক্যং ঢালায় সিএনজি থামিয়ে তাঁকেসহ আরও এক যাত্রীকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এ নিয়ে আতংকিত ওই পল্লী চিকিৎসকের পরিবার। এখনো মুক্তিপণের জন্য পরিবারের সদস্যদের কল দেওয়া হয়নি।

স্থানীয়দের ধারণা, অপহরণকারী চক্রের সদস্যদের সাথে সিএনজি ড্রাইভার লম্বাবিল এলাকার মো. পেটানের সখ্যতা থাকতে পারে। তাঁকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে বের হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।

এ বিষয়ে টেকনাফ থানার ওসি ওসমান গণি বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ। একই সাথে অপহরণকারীদেরও আইনের আওতায় আনা হবে শিগগিরই।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...