ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৪/২০২৫ ১০:৪৮ এএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় যুবকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীর।

জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টার দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলার সময় একটি সিএনজি (অটোরিকশা) নিয়ে স্থানীয় বাঙালী জিয়াবুল হক ও আব্দুল আমিন ক্যাম্পে প্রবেশ করছেন। চেকপোস্টে তল্লাশিরকালে এপিবিএন পুলিশের সদস্যরা সিএনজি চালকের সঙ্গে কথা বলার সময় এপিবিএন পুলিশের সঙ্গে স্থানীয় জিয়াবুল হক ও আব্দুল আলিমের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে এপিবিএন পুলিশের সদস্য এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীরে ওপর পর্যায়ক্রমে মারধর শুরু করেন। পরবর্তীতে তাদের আরও কয়েকজন সহযোগী এসে লাঠি হাতে হামলা করেন। পরে হামলাকারীরা পালিয়ে যান।

উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় জিয়াবুল ও আব্দুল আমিন সহ আরও কয়েকজন পুলিশের ওপর হামলা করেন। এ সময় পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সুত্র: ইত্তেফাক

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer